প্রবল বৃষ্টিতে চিলিতে বন্যা, নিহত ৩

চিলিতে বন্যা
চিলিতে বন্যা | ছবি: সংগৃহীত
0

প্রবল বৃষ্টির পর বন্যায় মধ্য ও দক্ষিণ চিলিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ২ লাখ ৫৭ হাজার গ্রাহকের।

এছাড়াও ঝড়ের কারণে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। মৃতদের মধ্যে ৩ জনই দক্ষিণাঞ্চলের বাসিন্দা। এরই মধ্যে একজন পরিচ্ছন্নতা কর্মী আছেন। এছাড়া রাজধানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেছে আরেকজনের। তৃতীয় ব্যক্তির প্রাণ গেছে ছাদ থেকে পড়ে।

এছাড়াও বৈরী আবহাওয়ার জেরে আহত হয়েছেন ৭ জন। এখনও পর্যন্ত আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে সাড়ে ৪ শতাধিক স্থানীয়কে।

এমন প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট হোসে আন্তোনিও। ক্ষতিগ্রস্তদের সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।

জেআর