যশোর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ

জব্দকৃত পণ্য
জব্দকৃত পণ্য | ছবি: এখন টিভি
0

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার, ১৭ জুলাই) যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবির বেনাপোল বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০টি ভারতীয় শাড়ি ও ৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করেন। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ চার হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলবে।’

সীমান্তে চোরাচালান রোধে বিজিবির ধারাবাহিক অভিযানে একের পর এক অবৈধ পণ্য জব্দ হচ্ছে। বাহিনীটির দাবি, সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জেআর