আজ (শুক্রবার, ১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হচ্ছে, এরই অংশ হিসেবেই সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা। সোলারে বাড়তি কোনো জ্বালানি খরচের প্রয়োজন না থাকায়, এটি বাস্তবায়ন হলে জ্বালানি আমদানি হ্রাস পাবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি, আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই এইটা একটা আন্দোলনের সাবজেক্ট হলো।’
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বর্তমান সরকারে টার্গেট সেট করা হয়েছে, ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে যাবে, অর্থ সাশ্রয় হবে।’
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠান শেষে ইউনিয়ন পর্যায়ে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।





