আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার ফায়ার সার্ভিস জেটিতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোট চালক সজল মিলে জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ স্পিডবোট থেকে নদীতে পড়ে গিয়ে সাদিক তলিয়ে যান।
ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার সময় তিনি মাথায় বা শরীরের অন্য কোথাও আঘাত পেয়ে দ্রুত তলিয়ে যান।
আরও পড়ুন:
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পর সন্ধ্যা ৭টার দিকে নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমারকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে।
তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি ছিলেন এবং বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক অর্জন করেছিলেন।





