ভারী বৃষ্টিতে জলবদ্ধতার কবলে রাজধানীবাসী

বৃষ্টির ফলে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে
বৃষ্টির ফলে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে | ছবি : এখন টিভি
0

আজও ভারী বৃষ্টিতে জলবদ্ধতার কবলে পড়েছে নগরবাসী। সকালে থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিতে ডুবেছে ধানীর একাধিক এলাকা। এতে ভোগান্তিতে পড়েন পথচারী, শিক্ষার্থী ও পেশাজীবীরা। মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি সতর্কতা আবহাওয়া অফিসের। ভোগান্তির পেছনে সিটি করপোরেশনের দায়িত্বহীনতাকে দুষছেন অনেকে।

বুড়িগঙ্গার তীরের ঢাকার জলাবদ্ধতা। কয়েক ঘণ্টার মাঝারি বৃষ্টিতে রূপ নিয়েছে এক ভাসমান শহরে।

আজ ভোর থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি শুরু হয় সাড়ে ৮ টা নাগাদ। টানা কয়েক ঘণ্টার পানিতে ডুবে গেছে, আরামবাগ, মতিঝিল, নিউ মার্কেট, বনানীসহ রাজধানীর একাধিক এলাকা। এতে রোববারের ভোগান্তির রেশ কাটতে না কাটতে আবারও একি অস্বস্তিতে নগরের মানুষ।

বৃষ্টির ছবি |ছবি : এখন টিভি

সিএনজি চালকদের একজন বলেন, ‘রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়।’

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বাতিল হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থীরা জানান, মিরপুর, বনানীতে পানি জমেছে। তাদের পরিবহণ পেতেও ভোগান্তির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেন অনেকেই।

আরও পড়ুন:

অল্প বৃষ্টিতে এমন জলাবদ্ধতায় প্রভাব ফেলেছে পরিবহন সেক্টরে। ইঞ্জিনে পানি উঠে বিকল হচ্ছে যানবাহন। এমন ভোগান্তির পেছনে সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতাকে দুষছেন অনেকে।

শিক্ষার্থীরা আরও জানান, রাস্তার ময়লা পানির মধ্যেই হেঁটে আসতে হয়েছে তাদের প্রতিষ্ঠানে।

সোমবারও রাজধানীর ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতার কথা বলছে আবহাওয়া অফিস। ব্যাপক জলাবদ্ধতার শঙ্কাও আছে রাজধানী ঢাকায়।

মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এফএস