এর আগে রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে ডিবি ও র্যাবের যৌথ অভিযানে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে ১০ জুলাই (শুক্রবার) পাঁচজনকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
প্রসঙ্গত, গত ৪ জুলাই শনিবার দিবাগত রাতে রায়পুরা রেল স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হয় পরিছন্নতাকর্মী ববি বেগম ওরফে বুবি।
গত দুই যুগেরও বেশি সময় ধরে রায়পুরা রেলওয়ে স্টেশনে থাকছিলেন বাক প্রতিবন্ধী ববি বেগম (৭০)। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ নানা পরিচ্ছন্নতার কাজ করেছেন তিনি। গত শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে স্টেশনের ওই পরিত্যক্ত কক্ষে ঢুকে একদল দুর্বৃত্ত ববি বেগমকে মারধর করে তার জমানো অন্তত ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
রায়পুরা স্টেশন কর্তৃপক্ষের ভাষ্যমতে, বাক প্রতিবন্ধী ববি বেগমের চোখ-মুখে কিল, ঘুসি দিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এরপর কিছুটা সুস্থ থাকলেও মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। পরদিন, ময়নাতদন্ত শেষে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পাশেই দাফন করা ৭০ বছর বয়সী এ বৃদ্ধাকে। মৃত্যুর পর প্রতিবাদের ঝড় ওঠে সারাদেশে। সমালোচনা সৃষ্টি হয় নেট দুনিয়ায়।
এরই মধ্যে বৃদ্ধা ‘বুবি'র প্রকৃত পরিচয় মিলেছে। দীর্ঘ প্রায় ২দশক ধরে এই নামে পরিচিত থাকলেও তার আসল নাম ওয়াহিদা বেগম, যিনি বগুড়ার গাবতলী থানার ঘোষ শাখাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্বজনরা সোশ্যাল মিডিয়ায় তার খবর ও ছবি দেখে তাকে শনাক্ত করেন।





