আজ (রোববার, ১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কর্তৃপক্ষ।
বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা এই নেতা বহু বছর দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হন।
এছাড়া জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ওই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
পঞ্চগড়ের তেতুলিয়ায় জন্ম নেয়া জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর এবং আইনের ডিগ্রি অর্জন করেন।





