আবহাওয়া অফিসে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।
তিনি বলেন, ‘ভারি বৃষ্টির সতর্কতা ৬টি বিভাগ থেকে বাড়িয়ে ৮টি বিভাগে দেয়া হয়েছে। এছাড়া ভারি বৃষ্টির ফলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।’
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩২৯ মিলি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের আমাবাগানে। এছাড়া সমুদ্র বন্দরগুলোকে তিন নাম্বার স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।





