ইউক্রেনের ড্রোন ঠেকাতে স্টারলিঙ্কে জ্যামিং করছে রাশিয়া

স্টারলিঙ্কে জ্যামিং করছে রাশিয়া
স্টারলিঙ্কে জ্যামিং করছে রাশিয়া | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের স্টারলিংক অচল করার চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেনের মাঝারি পাল্লার ড্রোন ঠেকাতে ছদ্মবেশে মোতায়েন করছে শক্তিশালী জ্যামিং সিস্টেম আর প্রতিরক্ষা সামগ্রী।

সাড়ে চার বছরের যুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে ইউক্রেনের মহার্ঘ অস্ত্র হয়ে উঠেছে দেশটির ড্রোনভাণ্ডার। দীর্ঘ যুদ্ধে তুলনামূলক সস্তা হলেও ড্রোনগুলো যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা দূরে, রুশ ভূখণ্ডের ভেতরে আঘাত হানতেও সক্ষম।

চলতি বছর রুশ সৈনিকদের রসদ সরবরাহের পথ, জ্বালানির মজুত, আকাশ প্রতিরক্ষা ও নির্দেশনা কেন্দ্রসহ রাশিয়ার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করেই ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার আত্মসাৎ করা ক্রিমিয়া উপদ্বীপে দেখা দিয়েছে জ্বালানির ঘাটতি। এমন পরিস্থিতিতে ড্রোন আটকাতে বেসামরিক যানবাহনে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে রাশিয়া, বলছে ইউক্রেন।

আরও পড়ুন

ইউক্রেন একজন প্রযুক্তি বিশেষজ্ঞ বলেন, ‘রাশিয়ার যুদ্ধের সক্ষমতায় আঘাত হানছি আমরা। যুদ্ধ সরঞ্জাম সরবরাহ ঠেকিয়ে দিচ্ছি। আমরা হামলা চালাই পানির ট্যাঙ্কারে, দেখি সেটায় আগুন জ্বলছে, মানে আসলে তাতে পেট্রোল ছিলো। দুধের ট্রাকে হামলা চালিয়ে জানতে পারি যে তাতে ডিজেল ছিলো। আজকে যে ট্রাকে হামলা চালিয়েছি, তাতে পাস্তা থাকার কথা। কিন্তু পাস্তা পুড়ে তো এমন কালো ধোঁয়া সৃষ্টি হয় না, আর এতো উঁচুতে ওঠেও না।’

এখানেই শেষ নয়। ইউক্রেনের ড্রোন নেটওয়ার্ক ভেঙে দিতে অত্যাধুনিক জ্যামিং সিস্টেমও ব্যবহার করছে মস্কো। চেষ্টা করছে মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ বাধাগ্রস্ত করার।

রুশ সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘আমরা স্টারলিংক কাউন্টার মেজার সিস্টেমেও আঘাত হেনেছি। এ ব্যবস্থার মাধ্যমে সরাসরি স্যাটেলাইট জ্যাম করে দেয় রাশিয়া। খুব সম্প্রতিই এ হামলা চালাই আমরা। তাদের আঘাত করছি বলে আমাদের কাজ কঠিন করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছে তারা।’

চলতি বছরই রুশ সেনাবাহিনীর ড্রোন হামলা বন্ধে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কে তাদের প্রবেশ আটকে দেন মাস্ক।

জেআর