বিশ্বকাপ থেকে বিদায়, রোনালদোর বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক

রোনালদো
রোনালদো | ছবি : সংগৃহীত
0

স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর যখন পুরো ফুটবল বিশ্ব তাদের সান্ত্বনা দিতে ব্যস্ত, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়া পর্তুগাল কোনো কিছুই জেতার সামর্থ্য রাখেনা। এদিকে সিআরসেভেনের কাছে বিশ্বকাপ জয়ের সমানই ইউরো চ্যাম্পিয়নশিপ জয়।

মাঠের পারফরম্যান্সে ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের অন্যতম সেরা, তা নিয়ে বিতর্ক নেই। তবে ক্যারিয়ারের এই শেষ লগ্নে এসেও ‘মি মাইসেল্ফ অ্যান্ড আই’ মানসিকতা তার গৌরবময় ক্যারিয়ারের শেষ অধ্যায়ে কিছুটা হলেও কালিমালিপ্ত করলো কি-না তাই নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

স্পেনের কাছে হেরে দল বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। তবে কিছুই যেন আসে-যায় না সিআরসেভেনের। উল্টো দলের বিপর্যয়ে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অর্জনকে ফুটিয়ে তুলতে ব্যস্ত তিনি।

তিনি বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো শিরোপাই ছিলো না। তাই আমার খুশি হওয়ারই কথা।’

আরও পড়ুন:

দুই যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে দাপট দেখিয়ে হয়েছেন একটি ফুটবল আইকন। বিশ্বকাপ ছাড়া দুবার উয়েফা ন্যাশন্স লিগসহ দলকে জিতিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। ৪১ বছর বয়সে এসেও ট্রফিহীন বিদায়ের আক্ষেপ ঢাকতে নিজের ঝুলিতে থাকা ৩টি আন্তর্জাতিক ট্রফিকে ঢাল বানিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার।

তিনি আরও বলেন, ‘আমি ২০১৬ ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। সেই অর্জন চিরকাল আমার। সঙ্গে থাকবে। আগামীকাল নতুন একটি দিন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

ফুটবলের বিদায়বেলায় আক্ষেপ না থাকা সিআরসেভেনের ২৩ বছরের অর্জনের আত্মতৃপ্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘হ্যাঁ, এটাই ছিলো আমার শেষ বিশ্বকাপ। এখন আমার সামনে ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। জীবন তো চলতেই থাকবে। আমি বিবেকের কাছে । নির্ভার থেকে বিদায় নিচ্ছি।’

ব্যক্তিগত রেকর্ডের দিক থেকে রোনালদো অনন্য হলেও, দলীয় ভাবমূর্তির প্রশ্নে এই অহংকারী মানসিকতা তার ক্যারিয়ারের অন্যতম বড় ট্র্যাজেডি হয়েই থাকবে।

এফএস