আজ (মঙ্গলবার, ৭ জুলাই) সকালে নগর ভবনে এ অ্যাপসের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
এসময় তিনি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনাকে সনাতন থেকে ডিজিটাল রূপান্তরের দিকে নিয়ে যেতে কাজ করছে সিটি করপোরেশন। কোনো এলাকায় কতটুকু আবর্জনা হচ্ছে তা ডেটাবেজের মাধ্যমে বিশ্লেষণ করা হবে। একইসঙ্গে শুরুতে শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা জানাতে পারলেও ধাপে ধাপে নগরবাসী আরও অন্যান্য অসুবিধার কথাও জানাতে পারবেন এ অ্যাপের মাধ্যমে।’
সিটি কর্পোরেশন ও নাগরিকদের মাঝে এ এ্যাপের মধ্য দিয়ে জবাবদিহীতার সেতুবন্ধন তৈরীর লক্ষ্যেই কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলে জানান তিনি।





