নাগরিক সেবা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জনপ্রতিনিধিহীনতায় ব্যাহত নাগরিক সেবা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জনপ্রতিনিধিহীনতায় ব্যাহত নাগরিক সেবা

জনপ্রতিনিধিহীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রম। ওয়ার্ডগুলোতে কাউন্সিলর না থাকায় জন্মসনদ, মৃত্যুসনদ এবং ওয়ারিশসনদসহ বিভিন্ন সেবা প্রার্থীরা পড়ছেন ভোগান্তিতে। দ্রুত সিটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব দেয়ার কথা বলছেন নগরবাসী।

নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান দুর্যোগমন্ত্রীর

নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান দুর্যোগমন্ত্রীর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, সহজে, স্বাচ্ছন্দ্যে ও দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা প্রদান করে জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

দেশে প্রথমবারের মতো নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন

দেশে প্রথমবারের মতো নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন

নগরবাসীর জন্য দুর্ভোগ এড়িয়ে সেবার মানোন্নয়ন ও হয়রানি কমাতে নাগরিক সেবাকেন্দ্রে চালু করা হলো পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সেবা। রাজধানীর গুলশানে নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তানির্ভর নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা নিয়ে আসলো নাগরিক সেবা।

চাঁদা না দেয়ায় নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদে তালা দেয়ার অভিযোগ

চাঁদা না দেয়ায় নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদে তালা দেয়ার অভিযোগ

চাঁদার টাকা না দেয়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও বিএনপি নেতাদের যোগসাজশে বুধবার (২৩ জুলাই) থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা মেরে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রম। নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলী বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

‘এক ডিজিটাল প্লাটফর্মে মিলবে সকল নাগরিক সেবা’

‘এক ডিজিটাল প্লাটফর্মে মিলবে সকল নাগরিক সেবা’

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, যারা স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে সেবা নিতে পারেন না, তারাও ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ প্লাটফর্মের মাধ্যমে উদ্যোক্তাদের কাছ থেকে সব সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

সিলেটে নাগরিক সেবায় বিপত্তি, জনপ্রতিনিধি না থাকায় ভোগান্তিতে নগরবাসী

সিলেটে নাগরিক সেবায় বিপত্তি, জনপ্রতিনিধি না থাকায় ভোগান্তিতে নগরবাসী

সিটি করপোরেশন থেকে পাওয়া গুরুত্বপূর্ণ নাগরিক সেবার অন্যতম হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক প্রত্যয়নপত্র এবং উত্তরাধিকার সনদ। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সিলেট সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় গুরুত্বপূর্ণ এসব সেবাপ্রত্যাশী নগরবাসী ভোগান্তিতে পড়েছেন। যদিও সিটি করপোরেশনের দাবি, এ সমস্যা সাময়িক হলেও তা সমাধানে চেষ্টার কমতি নেই তাদের।

চসিকে নিবন্ধনের কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা

চসিকে নিবন্ধনের কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অনেক ওয়ার্ডে কাউন্সিলররা দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন। তাই এসব ওয়ার্ডে নাগরিকদের জন্ম-মৃত্যু, জাতীয়তা ও চারিত্রিক সনদের মতো বিভিন্ন সেবা দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের। তাই দীর্ঘদিনের আটকে থাকা নানা সনদের আবেদন ওয়ার্ড কার্যালয়ে গিয়ে যাচাই বাছাই শেষে নিবন্ধনের কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।