আজ (সোমবার, ৬ জুলাই) রাজধানীর তিনটি ডে কেয়ার সেন্টার পরিদর্শন শেষে পানি ভবনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জুবাইদা রহমান বলেন, ‘কর্মজীবীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা গেলে তারা নিশ্চিন্তে কাজ করতে পারবে। তবে স্বল্প আয়ের মানুষ যেন খরচ চালাতে হিমশিম না খায় সেদিকেও খেয়াল রাখতে হবে।’
আরও পড়ুন:
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ডে কেয়ার সেন্টার বাড়াতে প্রশিক্ষিত জনবল ও ভালো মানসিকতার মানুষ প্রয়োজন। যাতে শিশুরা আগামী দিনের জন্য তৈরি হতে পারেন।’
এদিকে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত শিশুদের দিবাযত্ন কেন্দ্র স্থাপনে সরকার কাজ করছে বলে জানান পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।




