এলডিসি গ্রাজুয়েশন পেছানোর আবেদন করা হয়েছে: তথ্যমন্ত্রী

ইশরাত এলিজা
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: এখন টিভি
0

২৯ সাল পর্যন্ত এলডিসি গ্রাজুয়েশন পেছানোর আবেদন করা হয়েছে। এলডিসি গ্রাজুয়েশনের পর চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পুরো অর্থনীতি ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (সোমবার, ৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে গবেষণা সংস্থা র‍্যাপিড আয়োজিত এলডিসি গ্রাজুয়েশন ও চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যে চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবিলা করতে হবে সে চ্যালেঞ্জগুলো এলডিসি গ্রাজুয়েশনের পরে বাড়বে ছাড়া কিন্তু কমবে না। আমি সরকারকে ধন্যবাদ জানাই ইতোমধ্যেই গত ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটির কাছে তারা পেছানোর জন্য আবেদন করেছেন। সে অনুযায়ী এটি পিছিয়ে যাচ্ছে। আগামী নভেম্বরের যে বাধ্যবাধকতা আছে সেখান থেকে এটা পিছিয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত চলে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে।’

এসময় মন্ত্রী বলেন, ‘দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান করতে হবে। দেশের মানবসম্পদকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের দিকে যাচ্ছে সরকার।’

ইএ