এলডিসি গ্রাজুয়েশন পেছানোর আবেদন করা হয়েছে: তথ্যমন্ত্রী
২৯ সাল পর্যন্ত এলডিসি গ্রাজুয়েশন পেছানোর আবেদন করা হয়েছে। এলডিসি গ্রাজুয়েশনের পর চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পুরো অর্থনীতি ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (সোমবার, ৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত এলডিসি গ্রাজুয়েশন ও চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন।