তুরাগ নদে ডুবে দুই কিশোরের মৃত্যু

তুরগ নদ
তুরগ নদ | ছবি : এখন টিভি
0

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৫ জুলাই) বেলা ১১টার দিকে টঙ্গী নদী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল।

নিহতরা হলেন; টঙ্গীর পূর্ব আরিচপুর বউ বাজার এলাকার আনিসুর রহমানের ছেলে শামীম মিয়া (১১) ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা উভয়ই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১১টার দিকে খেলাধুলা শেষে তুরাগ নদীতে গোসল করতে নামেন তিন বন্ধু শামীম, আফনান ও শীপন। এসময় সাঁতার কাটতে গিয়ে দুই বন্ধু তলীয়ে গেলে অপর বন্ধু শীপন দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পোঁছে সাড়ে ১২টার দিকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে।’

এফএস