রাঙামাটিতে বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার ব্যক্তি
গ্রেপ্তার ব্যক্তি | ছবি : এখন টিভি
0

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদকের বাজার মূল্য সাড়ে ৭ লাখ টাকার বেশি।

আজ (বুধবার, ০২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন; সদর উপজেলার কুতুকছড়ি এলাকার জলমনি চাকমা (৪৯) এবং বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়া এলাকার নতুন বাবু (৩৬)।

আরও পড়ুন:

জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের থেকে উদ্ধার করা হয় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বলেন, ‘আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। এ ছাড়া মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য উদঘাটনে তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।’

তিনি আরও বলেন, ‘মাদক কারবার নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান আরও জোরদার করা হচ্ছে।’

এফএস