রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন।
এদের মধ্যে বিজয় কান্তি চাকমা জেলার বিলাইছড়ি উপজেলার ধোপ্পাচর গ্রামের বাসিন্দা দিলিপ কুমার চাকমার ছেলে। তার হেফাজত হতে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়।
এছাড়া মো. তারেক রাঙামাটি পৌরসভার রুপনগরের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে ও মেহরাজ হোসেন একই এলাকার মো. জসিমের ছেলে। দু'জনেই পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন, ‘কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।’





