দেশজুড়ে চালু ‘বাংলা কিউআর’, বাস্তবায়নে শুরুতেই ধাক্কা

বাংলা কিউআর
বাংলা কিউআর | ছবি: সংগৃহীত
0

সারা দেশের ​আজ (বুধবার, ১ জুলাই) থেকে সব দোকানে বাধ্যতামূলক করা হয়েছে ‘বাংলা কিউআর’। তবে মাঠপর্যায়ের চিত্র একেবারেই ভিন্ন। নতুন এ অভিন্ন কিউআর কোড সম্পর্কে অধিকাংশ ব্যবসায়ীর কাছেই পরিষ্কার কোনো ধারণা নেই।

রাজধানীর বিভিন্ন শপিং মল ও বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এখনো আগের মতোই বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন ব্যাংকের কিউআর কোড ও পিওএস মেশিনের মাধ্যমে অনলাইন পেমেন্ট গ্রহণ করছেন।

তারা জানান, বাংলা কিউআর এর বিষয়ে সরকারি বা কোনো প্রচারণাই তাদের কাছে পৌঁছায়নি। অথচ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল পেমেন্ট সহজ ও নিরাপদ করতে আজ থেকে সব দোকানে আলাদা কিউআরের বদলে একটিমাত্র ‘বাংলা কিউআর’ ব্যবহার করতে হবে।

এর ফলে দামি মেশিনের প্রয়োজন হবে না এবং কমবে জালিয়াতির ঝুঁকিও। তবে এতো বড় একটি উদ্যোগে প্রচারণার অভাবে সরকারি এ নির্দেশনার বাস্তবায়ন অনেকটাই থমকে আছে।

জেআর