আজ (মঙ্গলবার, ৩০ জুন) দুপুরে ধানমন্ডির রাশিয়া কালচারাল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খলেভনইয়ার বলেন, কয়েকবছর আগেও যেখানে বৃত্তির সংখ্যা ছিলো ৬০-৭০টি, তা বেড়ে ২০০-তে পৌঁছেছে। এর মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা-গবেষণায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
রাশিয়ায় ব্যাচেলর, স্পেশালিটি ডিগ্রি, মাস্টার্স, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান করবে দেশটির সরকার। শিক্ষার মান উন্নয়ন বাড়ানোসহ বাংলাদেশের শিক্ষার্থীদের রাশিয়ার শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েই এ উদ্যোগ রাশিয়ার।





