পুলিশ জানায়, উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিরচর গ্রামের ফারুক হোসেনের মেয়ের সঙ্গে ঠান্টুর কয়েক বছর আগে বিয়ে হয়। মাদকাসক্তির কারণে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী তাকে তালাকের নোটিশ দেন।
এর প্রতিশোধ নিতে গতকাল (রোববার, ২৮ জুন) রাতে শ্বশুরবাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে মাদক রেখে ৯৯৯ নম্বরে ফোন দেন ঠান্টু। খবর পেয়ে পুলিশ ফারুক হোসেনের বাড়ি থেকে মাদক উদ্ধার করে।
আরও পড়ুন:
তবে ৯৯৯ নম্বরে দেয়া তথ্যের সঙ্গে ঘটনার মিল থাকায় পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে শ্বশুরকে ফাঁসাতে মাদক রাখার কথা স্বীকার করেন ঠান্টু। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে ঠান্টু পরিকল্পিতভাবে শ্বশুরবাড়িতে মাদক রেখে মিথ্যা অভিযোগ করেন। তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)


