নাশকতা চেষ্টা মামলায় সাবেক এমপি পত্নী কারাগারে

আদালত প্রাঙ্গণে কাজী মৌসুমী
আদালত প্রাঙ্গণে কাজী মৌসুমী | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের চেষ্টার মামলায় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়ার স্ত্রী কেন্দ্রীয় ও জেলা যুব মহিলা লীগের মেজর (অবসরপ্রাপ্ত) কাজী মৌসুমীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ (সোমবার, ২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মাহাবুব আলী মুয়াদ জামিন না মঞ্জু করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তার সঙ্গে জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানো নির্দেশ দেয় আদালত। আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুন রাতে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়ার পঞ্চগড় কাজীপাড়ার বাড়িতে তার স্ত্রী কাজী মৌসুমীর নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও জয় বাংলা জয়-বঙ্গবন্ধু স্লোগান দেয়।

পরে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি ভিডিও ২৬ জুন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ২০ জুলাই সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূইয়া তার স্ত্রী কাজী মৌসুমীসহ ৪৭ জন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১১০/১২০ জনকে আসামী করে মামলা করে পঞ্চগড় সদর থানা এসআই মানিক মিয়া।

এসএস