হেক্সা জয়ের মিশনে আজ মাঠে নামছে ব্রাজিল

নেইমার জুনিয়র ও ভিনি
নেইমার জুনিয়র ও ভিনি | ছবি: সংগৃহীত
0

হেক্সা জয়ের মিশনে নিজেদের নকআউট পর্বের ম্যাচে আজ (সোমবার, ২৯ জুন) রাত ১১ টায় মাঠে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান।

‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া সেলেসাওরা আছে ফুরফুরে মেজাজে। ভিনি-কুনিয়ারা আছেন দুর্দান্ত ছন্দে, রাফিনিয়া এখনো ইনজুরি থেকে সেরে না উঠলেও, ফিরছেন দলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়র। অনুশীলনেও বাড়তি ব্যস্ততা ছিলো আনচেলত্তির শিষ্যদের।

কেননা হেক্সা জয়ের মিশনে তাদের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের রার্নাস আপ জাপান। ব্লু সাইমুরাইদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। বড় দলকে চমকে দেয়ার সক্ষমতা রাখা দলটিও মুখিয়ে আছে ব্রাজিলের বিপক্ষে লড়তে।

ব্রাজিলের শক্তিমত্তা তাদের পাসিং ও দলীয় বোঝাপড়ায় অ্যার্টাকিং ফুটবল। অন্যদিকে জাপানের লক্ষ্য ডিফেন্স শক্ত করে দ্রুত কাউন্টার অ্যার্টাক করা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে রাত ১১টায়।

জেআর