মৌলভীবাজারে ক্যাডেট এএসআই পদে নিয়োগ কার্যক্রম শুরু

এএসআই পদে নিয়োগ কার্যক্রমের উদ্ববোধন
এএসআই পদে নিয়োগ কার্যক্রমের উদ্ববোধন | ছবি: এখন টিভি
1

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা (জুন-২০২৬) এর কার্যক্রম হয়েছে। আজ (শনিবার, ২৭ জুন) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে প্রথম দিনের কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরদিন অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষার প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আগামীকাল রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের কার্যক্রম- শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন তানভীর আহমদ, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, নিয়োগ বোর্ডের সদস্য রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট। এছাড়াও উপস্থিত ছিলেন আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), আবুল খয়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), ডা. শুভ্র তুষার সিংহ, মেডিকেল অফিসার, মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ইএ