কুষ্টিয়ায় নদীতে ভাসমান অবস্থায় প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার কুমারখালীর কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ২৭ জুন) সকাল ৮ টায় উপজেলার লালন শাহ মাজারের মাঠ সংলগ্ন কালী নদীর রানীঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালন শাহ মাজারের মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় পানিতে ভাসমান অবস্থায় কনকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রতিবন্ধী ছেলেটি কোন কারণে নদীর কিনারায় পানিতে নামতে গিয়েছিলো। সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে। তবে সঠিক কারণ জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএইচ