আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে নির্বাচিত সেরা ৯ জন সাংবাদিকের হাতে এ অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ এগ্রিকালচার রিপোটার্স ফোরাম (বিএআরএফ)।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- এখন টেলিভিশনের সাজিদ আরাফাত, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন, ইনডিপেন্ডেন্ট টিভির শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজের ডিএম নাজমুল হুসাইন, সমকালের জাহিদুর রহমান, এটিএন নিউজের ফেরদৌস রহমান ও যুগান্তরের ইয়াসিন রহমান।
আয়োজকেরা জানান, কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলরের নির্বাহী চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কৃষি বিশেষজ্ঞরা।





