আগামী সপ্তাহে পুনরায় শুরু হতে পারে ওয়াশিংটন-তেহরান দ্বিতীয় দফার বৈঠক জানালো পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার টেকনিক্যাল লেভেলের আলোচনা আগামী সপ্তাহে পুনরায় শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি। আজ (বুধবার, ২৪ জুন) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাহির আনদ্রাবি বলেন, ‘আগামী সপ্তাহে আলোচনা পুনরায় শুরু হবে। আমার ধারণা, এটি মঙ্গলবার থেকে শুরু হতে পারে।’ তবে আলোচনার সঠিক দিন হিসেবে আগামী সোমবার বা বুধবারও বেছে নেয়া হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

আলোচনাটি কোথায় অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি আনদ্রাবি। এর আগে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে প্রথম দফার আলোচনা সম্পন্ন হয়েছিল। দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং পরমাণু ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো এই কারিগরি আলোচনার মূল উপজীব্য।

এএম