ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা দারুণভাবে শুরু করে পানামা। দারুণ কিছু সুযোগ তৈরি করে তারা। ২৩ মিনিটের মাথায় অল্পের জন্য এগিয়ে যাওয়া হয়নি তাদের।
প্রথমার্ধের শেষ দিকে দারুণ একটি সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়াও। তবে গোল পায়নি তারাও। ক্রোয়াটদের জয়ের ম্যাচে ৫৪ মিনিটে একমাত্র গোলটি করেন আনতে বুদিমির। ইয়োসিপ স্তানিসিচের দারুণ এক পাসে লক্ষ্যভেদ করেন তিনি।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এল গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে ঘানা। ৩ পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়া।
অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পানামা।





