দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা; দুই জন নিহত

২০২৪ সালের নভেম্বরে লেবানন ছাড়ার পর ইসরাইলে ফিরে আসছে দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য
২০২৪ সালের নভেম্বরে লেবানন ছাড়ার পর ইসরাইলে ফিরে আসছে দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য | ছবি: আল জাজিরা
0

দক্ষিণ লেবাননের আলি আল-তাহের এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। তাদের দাবি, দখলদার ইসরাইলি সেনাদের জন্য ‘হুমকি’ হতে পারে এমন সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা আলি আল-তাহের এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনাদের কাছাকাছি তৎপর থাকা ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ ওপর আঘাত হেনেছে। আলি আল-তাহের এলাকাটি নাবাতিহ আল-ফাওকা অঞ্চলে অবস্থিত। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি এর আগেই জানিয়েছিল যে, ওই এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী আরও বলেছে, তারা ‘তাৎক্ষণিক হুমকি অপসারণ করতে অপারেশন চালিয়ে যাওয়া অব্যাহত রাখবে’। লেবাননের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বাহিনীর এমন তৎপরতা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

এএম