অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স জানান, গেল শনিবার একটি ব্রাউন স্কুয়া পাখির সংক্রমণের পর, প্রত্যন্ত সৈকতে অসুস্থ অবস্থায় পাওয়া নর্দার্ন জায়ান্ট পেট্রেল নামে পরিচিত একটি পরিযায়ী পাখি। যেটির শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। দুটি পাখিকেই রাজ্যের রাজধানী পার্থ থেকে প্রায় ৫৭০ কিমি দূরে অবস্থিত উপকূলীয় শহর এস্পেরান্সের কাছে পাওয়া গেছে।
মানুষের মধ্যে এর সংক্রমণ এখনো দেখা যায়নি। তবে সম্প্রতি বিশ্বব্যাপী এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিস্তার রোধে ঝাঁকে ঝাঁকে পাখি হত্যা করা হয়। বার্ড ফ্লু মোকাবিলায় অস্ট্রেলিয়া খামারের জৈব-নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপকূলীয় পাখিদের পরীক্ষা ও ঝুঁকিপূর্ণ প্রজাতিদের টিকার ব্যবস্থা করেছে সরকার।





