কৃষি বিভাগ জানায়, জেলায় দেশিয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা চলাকালে ফল চাষ ও সংরক্ষণ, আধুনিক কৃষি পরামর্শ এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বিষয়ে সরাসরি পরামর্শ প্রদান করা হবে।
এছাড়া মেলার ১০ টি স্টলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা এবং ফল চাষিরা দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফলের চারা ও ফল প্রদর্শন করেন। পাশাপাশি ফল দিয়ে তৈরি বিভিন্ন খাদ্য পণ্য, চারা এবং ফল সংরক্ষণ প্রযুক্তিও প্রদর্শন করেন।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা থানম নীলু, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনোয়ার হোসেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং বিভিন্ন ফলের চারা, অপরিচিত ফল ও ফল দিয়ে তৈরি বিভিন্ন খাবারের সঙ্গে পরিচিত হন।





