২৭ জুলাই চালু হবে ঢাকা-নারিতা ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ | ছবি: সংগৃহীত
0

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেই ৩০ জুনের পরিবর্তে ২৭ জুলাই ঢাকা ও জাপানের নারিতা বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

আজ (সোমবার, ১৫ জুন) সকালে সচিবালয়ে ঢাকা-নারিতা রুটে সরাসরি বিমান বাংলাদেশের ফ্লাইট চালু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, আপাতত একটি ফ্লাইট চালু হলেও চাহিদা অনুযায়ী সর্বোচ্চ তিনটি পর্যন্ত ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ।

আরও পড়ুন:

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন।

কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া, বাংলাদেশ বিমানের ফ্লিট বাড়লে ঢাকা-নিউইয়র্ক, ঢাকা-সিডনি ও মধ্যপ্রাচ্যের বন্ধ রুটগুলোয় সরাসরি ফ্লাইট চালু করার কথা জানান বিমান প্রতিমন্ত্রী।

এফএস