আজ (শুক্রবার, ১২ জুন) টসে হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন আর এনামুক হকের ব্যাটিং তান্ডবে স্কোরবোর্ডে ৪০৬ রানের পাহাড়সম সংগ্রহ করে মোহামেডান।
আরও পড়ুন:
জবাব দিতে নেমে আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলার পরই নামে বৃষ্টি। যার ফলে বৃষ্টি আইনে ৬৩ রানের বড় জয় পায় সাদা কালোরা।
লিগের শেষ দিনে নানা নাটকীয়তা আর সমীকরণ মেলাতে হয়েছে মোহামেডানকে। প্রাইম ব্যাংকের বিপক্ষে ঢাকা লেপার্ডস বৃষ্টি আইনে ৯ রানের জয় পেলে নিশ্চিত হয়ে যায় প্রিমিয়ার লিগে মোহামেডানের দশম শিরোপা।





