জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ আয়োজন
বিশ্বকাপ আয়োজন | ছবি: সংগৃহীত
0

কলম্বিয়ান পপ তারকা শাকিরাসহ একাধিক বিশ্বতারকার পারফরম্যান্সে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠলো ফিফা বিশ্বকাপ ২০২৬ এর। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র উন্মাদনায় কেঁপেছে মেক্সিকোর এস্টাদিও আজতেক ফহেকে টরেন্টোর বিএমও ফিল্ডের হাজারো দর্শকের সঙ্গে গোটা বিশ্ব।

আরও একটি বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান। আরও একবার কলম্বিয়ান পপ তারকা শাকিরার ভুবন মাতানো পারফরম্যান্স। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ২৩ তম আসরের পর্দা উঠলো জমকালো আয়োজন দিয়েই।

গতকাল (বৃহস্পতিবার, ১১ জুন) রাত সাড়ে ১১টার দিকে শুরু হয় বিশ্বমাতানো উন্মাদনায়। একই সঙ্গে দুই স্বাগতিক দেশ কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হয় চোখ ধাধানো উদ্বোধনী অনুষ্ঠানে। মেক্সিকোর এস্তাদিও আজতেকায় ৮৭ হাজার দর্শক ভর্তি স্টেডিয়ামে অনুষ্ঠানের শুরুতেই ফুটে উঠে মেক্সিকোর সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যর বর্ণিল চিত্র। পরে একে একে মঞ্চে উঠে জনপ্রিয় মেক্সিকান ব্যান্ড মানা থেকে শুরু করে কলম্বিয়ার জে বালভিনরা। একই মঞ্চ মাতিয়েছেন র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমারাও।

তবে তারকাখচিত অনুষ্ঠানের মূল আর্কষণ শুরু হয় অনুষ্ঠানের শেষ ভাগে। নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে ফিফার অফিশিয়াল সং দাই দাই গানে দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দেন শাকিরা। সব শেষে বিশ্বকাপের অ্যাম্বাসেডর সালমা হায়েকের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আতশবাজির শব্দ আর নানা রংয়ের আলোয় মুখরিত হয় চারপাশ।

মেক্সিকো থেকে কানাডার টরেন্টোর বিএমও ফিল্ড, ফুটবল মহাৎসবের জোয়ার ছড়িয়ে পরেছে পুরো বিশ্বে। আরেক স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে প্রান্তবন্ত অনুষ্ঠানের নেতত্বে রয়েছেন আমেরিকান পপ সিঙ্গার কেটি পেরি।

এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐক্য, সংস্কৃতি আর ফুটবল প্রেমের আবহ নিয়ে গোটা দুনিয়াকে এক করার লক্ষ্য শুরু হল ৪৮ দলের বিশ্বজয়ের মহারণ।

জেআর