এর আগে, বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব বান্দাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মো. আবু বক্কার উপজেলার পূর্ব বান্দাইল গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল এসআই মো. আশিকুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বান্দাইল এলাকায় অভিযান চালায়। এ সময় আবু বক্কারের ঘরের পশ্চিম পাশের শোবার কক্ষে তল্লাশি চালিয়ে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুর আদালতে পাঠানো হয়েছে।





