এছাড়াও, চুহুইভ শহরে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন আহত হয়েছেন। ক্ষতি হয়েছে আবাসিক ভবন ও দোকানপাটের। আল জাজিরার তথ্য, তেল স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলার জবাবে পাল্টা এই অভিযান চালালো রাশিয়া। এমন একটা সময়ে এই হামলা হলো যখন ইউক্রনে শান্তি প্রতিষ্ঠার জন্য বারবার যুক্তরাজ্য ও ইউরোপ চষে বেড়াচ্ছেন জেলেনস্কি।
আরও পড়ুন:
হামলার আগে এক এক্স বার্তায় জেলেনস্কি বলেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে অত্যন্ত ইতিবাচক একটি ফোনালাপ হয়েছে তার। লন্ডনে ফরাসি এবং জার্মান নেতাদের সঙ্গেও বৈঠক করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আসন্ন জি সেভেন সম্মেলনের প্রস্তুতি হিসেবে ইউরোপের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন জেলেনস্কি।





