বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

চোটের কারণে ছিটকে গেলেন ওয়েসলি
চোটের কারণে ছিটকে গেলেন ওয়েসলি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ শুরুর মাত্র চার দিন আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ওয়েসলি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে বাম ঊরুর পেশিতে চোট পান ২২ বছর বয়সী এই ফুটবলার। ওয়েসলির বদলে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আতালান্তার মিডফিল্ডার এডেরসন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুন:

ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। 'সি' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

ইএ