বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার সহজ জয়

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের আরও একটু ঝালিয়ে নিলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টেক্সাসের কাইল ফিল্ডে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

এ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। জাতীয় দলের জার্সিতে এটি তার ৩৭তম গোল।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে। ৫৪ মিনিটে লাউতারোর দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে সহজ ফিনিশে জালে বল পাঠান তিনি।

আরও পড়ুন:

লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজসহ কয়েকজন নিয়মিত তারকাকে ছাড়াই সহজ জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের আগে আগামী বুধবার আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

এসএইচ