এবারও বিশ্বকাপ ম্যাচের ফল বলে দিচ্ছে চিড়িয়াখানার প্রাণী!

বিশ্বকাপ ম্যাচের ভবিষ্যদ্বাণী করছে একটি হাতি
বিশ্বকাপ ম্যাচের ভবিষ্যদ্বাণী করছে একটি হাতি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ এলেই ভবিষ্যদ্বাণীর হিড়িক পড়ে যায়। বিশ্লেষক, সাবেক ফুটবলার, এমনকি সমর্থকরাও দেন নিজেদের মতামত। তবে এবার সেই তালিকায় যোগ হয়েছে একদল বিশেষ ‘বিশ্লেষক’। যারা মানুষ নয়, বরং চিড়িয়াখানার প্রাণী।

বিশ্বকাপ এলেই শুরু হয় ভবিষ্যদ্বানীর উৎসব। মেক্সিকোর গুয়াডালাজারা চিড়িয়াখানতে চলছে বিশ্বকাপ নিয়ে ভিন্নধর্মী আয়োজন। আসন্ন ম্যাচগুলোর ফলাফল অনুমান করতে হাতি, গরিলা, ক্যাপিবারা, ম্যাকাও পাখি, পুমা আর জিরাফসহ বিভিন্ন প্রাণীদের সাহায্য নেয়া হচ্ছে।

খাবার, জার্সি, বল কিংবা বিভিন্ন দেশের পতাকা রাখা হয় প্রাণীদের সামনে। এরপর তাদের পছন্দের মাধ্যমেই নির্ধারণ করা হয় ম্যাচের সম্ভাব্য বিজয়ী।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দুই হাতি শান্তি ও কেনিয়া। তারা খাবার বেছে নিয়ে জানিয়েছে, স্বাগতিক মেক্সিকো জিতবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে, গরিলাদের পছন্দ ছিলো উরুগুয়ে। তাদের মতে, উরুগুয়ে হারাবে স্পেনকে।

আরও পড়ুন:

মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া ম্যাচ নিয়ে অবশ্য কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ক্যাপিবারারা। দুই দলের কোনো বাক্সই না খোলায় সেই ম্যাচের ফল ধরা হয়েছে ড্র।

এরপর ম্যাকাও পাখিরা বারবার বেছে নেয় মেক্সিকোর প্রতীক, যা ইঙ্গিত দেয় চেক রিপাবলিকের বিপক্ষে জয় পেতে পারে স্বাগতিকরা। আর একটি পুমা দক্ষিণ কোরিয়ার দিকে বল ঠেলে দিয়ে তাদের পক্ষেই রায় দেয়।

সবশেষে জিরাফদের পছন্দ ছিলো কঙ্গো, যারা তাদের মতে হারাবে কলাম্বিয়াকে। অবশ্য এসব ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হবে, তা জানা যাবে মাঠের লড়াইয়েই। তবে বিশ্বকাপের উত্তাপ যে মানুষ থেকে প্রাণীদের কাছেও পৌঁছে গেছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না।

এসএইচ