
বিফলে যাচ্ছে বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী: মানুষ থেকে হাঙর, এবার ভুল সবাই!
বিশ্বকাপ এলে প্রতিবারই ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসেন অনেকে। তবে এবার একে একে ভুল প্রমাণিত হচ্ছেন সবাই। হাঙর, ওরাংওটাং থেকে মানুষ— এখন পর্যন্ত আলোচিত কোনো অনুমানই সঠিক প্রমাণিত হয়নি। আগের তিন বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টও এবার হেরে গেছেন।

ব্রাজিলের শেষ সময়ের ঝলকানিতে জাপানের বিদায়
ফিফা বিশ্বকাপ
সব ভবিষ্যদ্বাণী-অনিশ্চয়তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাপান পরীক্ষায় উতরে গেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে ঘাম ঝরানো এক ম্যাচ দেখলো ফুটবল ভক্তরা। এ ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। তবে শুরুতেই পিছিয়ে পড়ার পর, ফিরে আসা যে ব্রাজিলের জন্য মোটেও সহজ কিছু ছিলো না, শেষ মুহূর্তের গোলো রুদ্ধশ্বাস জয়ই যেন তার প্রমাণ।

ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-যুক্তরাষ্ট্র; কী ছিলো হাঙ্গর ও কুকুরের ভবিষ্যদ্বাণী?
বিশ্বকাপ ফুটবলে শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। আর এই ম্যাচগুলোর আগে জয়-পরাজয় নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছে এক হাঙ্গর এবং এক কুকুর। ভবিষ্যদ্বাণীর এ মহড়ায় কার পক্ষে গেলো তাদের রায়?

এবারও বিশ্বকাপ ম্যাচের ফল বলে দিচ্ছে চিড়িয়াখানার প্রাণী!
বিশ্বকাপ এলেই ভবিষ্যদ্বাণীর হিড়িক পড়ে যায়। বিশ্লেষক, সাবেক ফুটবলার, এমনকি সমর্থকরাও দেন নিজেদের মতামত। তবে এবার সেই তালিকায় যোগ হয়েছে একদল বিশেষ ‘বিশ্লেষক’। যারা মানুষ নয়, বরং চিড়িয়াখানার প্রাণী।

মানবসভ্যতা ধ্বংসের দ্বারপ্রান্তে পূর্বাভাস ডুমস ডে ঘড়ির কাঁটার
ধ্বংসের দ্বারপ্রান্তে মানব সভ্যতা। সেই পূর্বাভাস দিচ্ছে ডুমস ডে'র ঘড়ির কাঁটা। ৩ বছরে এই প্রথম ডুমসডে ক্লকের কাঁটা আরো এক সেকেন্ড এগিয়ে এনেছেন 'বুলেটিন অব দ্য অ্যাটমিক সাইনটিস্টস' দলের বিজ্ঞানীরা। অর্থাৎ, বিখ্যাত ডুমস ডে ক্লকে রাত বারোটা বাজতে বাকি আছে আর মাত্র ৮৯ সেকেন্ড। এর আক্ষরিক অর্থ বিগত যে কোনো বছরের তুলনায় ২০২৫ সালে আরো নিকটে এসেছে মানব সভ্যতার চূড়ান্ত বিপর্যয়।