শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম ‘শারলিন খান’

বুবলী, শাকিব খান
বুবলী, শাকিব খান | ছবি: এখন টিভি
0

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘর আলো করে এলো নতুন অতিথি।

আজ (শুক্রবার, ৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে ট্যাগ করে সুখবরটি শেয়ার করেছেন বুবলী। তারা তাদের কন্যাসন্তানের নাম রেখেছেন ‘শারলিন খান’।

পোস্টে একটি কার্ড প্রকাশ করেন বুবলী। যা থেকে জানা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে। কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

বুবলীর এই বার্তার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সহকর্মী, ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন এই তারকা দম্পতিকে।

এনএইচ