ব্যবসায়ীরা বলছেন, আড়তে মাছের যোগান কমে গেছে। বাজারে ক্রেতার চাহিদা বেড়েছে। যার কারণে দাম কিছুটা বেড়েছে। ক্রেতারাও হিমশিম খাচ্ছেন বাড়তি দামে।
বাজারে বড় আকারের রুই, কাতল, মৃগেল বিক্রি হচ্ছে ৩৫০-৪৫০টাকা কেজি, ছোট ও মাঝারি আকারের দাম ১৫০-২৫০টাকা। ইলিশ বড় আকারের দাম ২০০০ থেকে ২৫০০টাকা।
তবে গরু ও খাসির মাংসের খুচরা ক্রেতা নেই। বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের অর্ডার পেলে জবাই হচ্ছে গরু-খাসি। বিক্রি হচ্ছে ৭০০-৭৫০টাকা কেজি। দাম কমেছে বয়লার ও সোনালি মুরগির। বয়লার ১৫০ টাকা ও সোনালি ৩০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।





