গ্রাহক পর্যায়ে কোন ধাপে ইউনিটে কত বাড়লো বিদ্যুতের দাম?

বিদ্যুতের দাম
বিদ্যুতের দাম | ছবি: এখন টিভি
0

বাজেটকে সামনে রেখে দেশে পাইকারি ও গ্রাহক (খুচরা) উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি (Electricity Price Hike) করেছে সরকার। নতুন এই দাম চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হবে।

আজ (বুধবার, ৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন এই মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ১৬.৬৮ শতাংশ।

গ্রাহক পর্যায়ে কোন ধাপে কত ইউনিট বিদ্যুতের দাম কত? (Residential Electricity Tariff Rates by Unit)

আবাসিক গ্রাহকদের ব্যবহারের ওপর ভিত্তি করে বিভিন্ন ধাপে বিদ্যুতের নতুন দাম (New Electricity Price) নির্ধারণ করা হয়েছে। নিচে কোন ধাপে প্রতি ইউনিটের দাম কত হলো তা তুলে ধরা হলো:

  • লাইফ লাইন (প্রথম ৫০ ইউনিট): ৫ টাকা ৩২ পয়সা।
  • প্রথম ধাপ (০ থেকে ৭৫ ইউনিট): ৬ টাকা ১৮ পয়সা।
  • দ্বিতীয় ধাপ (৭৬ থেকে ২০০ ইউনিট): ৮ টাকা ৫০ পয়সা।
  • তৃতীয় ধাপ (২০১ থেকে ৩০০ ইউনিট): ৯ টাকা ১০ পয়সা।
  • চতুর্থ ধাপ (৩০১ থেকে ৪০০ ইউনিট): ৯ টাকা ৬২ পয়সা।
  • পঞ্চম ধাপ (৪০১ থেকে ৬০০ ইউনিট): ১৫ টাকা ০১ পয়সা।
  • ষষ্ঠ ধাপ (৬০০ ইউনিটের ঊর্ধ্বে): ১৭ টাকা ৩৫ পয়সা।

কমিশনের এই নতুন আদেশ ২০২৬ সালের জুন মাসের বিদ্যুৎ বিল (Electricity Bill) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে বিভিন্ন গ্রাহক শ্রেণির বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে।

আরও পড়ুন:

পাইকারি বিদ্যুতের দাম ও হুইলিং চার্জ বৃদ্ধি (Wholesale Electricity Price and Wheeling Charge)

গ্রাহক পর্যায়ের পাশাপাশি পাইকারি বিদ্যুতের দাম (Wholesale Electricity Price) প্রতি ইউনিট ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাইকারিতে দাম বৃদ্ধির এই হার ১৯.৮৫ শতাংশ।

অন্যদিকে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ (Wheeling Charge) ভারিত গড়ে প্রতি ইউনিট ৩১.৩৫ পয়সা থেকে বাড়িয়ে ৩৮.৮৬ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি ইউনিটে সঞ্চালন খরচ বেড়েছে প্রায় ২৪ শতাংশ (৭.৫১ পয়সা)।

কেন হঠাৎ এই মূল্যবৃদ্ধি? (Reason Behind Electricity Price Hike)

তাড়াহুড়া করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, "কোনো চাপ ছিল না। আগামী বাজেট মাথায় রেখে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি আরও স্বীকার করেন যে, দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে, তবে এর কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক মূল্যায়ন এখনো করা হয়নি।

উল্লেখ্য, এই দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী বিইআরসি গণশুনানি (BERC Public Hearing) অনুষ্ঠিত হয়েছিল। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি (যেমন: পিডিবি, আরইবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো এবং নেসকো) প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর আবেদন করেছিল।

এর আগে সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল চেক (Electricity Bill Check) করার সময় খরচের পরিমাণ বেশ খানিকটা বেড়ে যাবে।

একনজরে বিদ্যুতের নতুন দাম ও ব্যবহারের ধাপসমূহ

গ্রাহক স্তর / ব্যবহারের ধাপ বিদ্যুতের নতুন দাম (প্রতি ইউনিট)
খুচরা পর্যায় (গড় দাম) ১০ টাকা ৬৩ পয়সা
লাইফ লাইন (প্রথম ৫০ ইউনিট) ৫ টাকা ৩২ পয়সা
প্রথম ধাপ (০ থেকে ৭৫ ইউনিট) ৬ টাকা ১৮ পয়সা
দ্বিতীয় ধাপ (৭৬ থেকে ২০০ ইউনিট) ৮ টাকা ৫০ পয়সা
তৃতীয় ধাপ (২০১ থেকে ৩০০ ইউনিট) ৯ টাকা ১০ পয়সা
চতুর্থ ধাপ (৩০১ থেকে ৪০০ ইউনিট) ৯ টাকা ৬২ পয়সা
পঞ্চম ধাপ (৪০১ থেকে ৩০০ ইউনিট) ১৫ টাকা ০১ পয়সা
ষষ্ঠ ধাপ (৬০০ ইউনিটের ঊর্ধ্বে) ১৭ টাকা ৩৫ পয়সা
পাইকারি পর্যায় (গড় দাম) ৮ টাকা ৩৯ পয়সা
সঞ্চালন মূল্যহার (হুইলিং চার্জ) ৩৮.৮৬ পয়সা

এসআর