আজ (বুধবার, ৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই গণসংবর্ধনা প্রদান করেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমার আবেদন, এই অস্থিতিশীলতা যাতে তারা না করতে পারে, তার জন্য আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। কারণ, এই সময়ে যখন আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশ গড়বার কাজ শুরু করছি, তখন আমরা যেন আবার কোনোভাবেই বিভ্রান্ত না হয়ে যাই।’
আরও পড়ুন:
সরকারের উন্নয়ন ও জনকল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘তারেক রহমানের সরকার কথার সরকার। আমরা যে কথাগুলো দিয়েছি, সেগুলো পালন করবার চেষ্টা করছি। তিনি (তারেক রহমান) ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির কথা বলেছিলেন; আমরা ইতোমধ্যে সেই কাজগুলো শুরু করেছি। অন্যান্য যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তার প্রত্যেকটি পূরণ করার জন্য আমরা কাজ শুরু করেছি।’
গণসংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা, রুহিয়া উপজেলা বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




