ব্রাজিলে ২ জনের শরীরে মিললো ইবোলা সংক্রমণের উপসর্গ

প্রাণঘাতী ইবোলা সংক্রমণ
প্রাণঘাতী ইবোলা সংক্রমণ | ছবি: সংগৃহীত
0

ব্রাজিলে দুইজনের শরীরে প্রাণঘাতী ইবোলা সংক্রমণের উপসর্গ পাওয়া গেছে। সম্ভাব্য আক্রান্তরা ব্রাজিলের দুই বৃহত্তম শহর সাও পাওলো ও রিও ডি জেনিরোতে অবস্থান করছেন।

সাও পাওলোর সম্ভাব্য ইবোলা আক্রান্ত ব্যক্তির বয়স ৩৭, এসেছেন এবারের সংক্রমণের এপিক সেন্টার কঙ্গো থেকে। ওই ব্যক্তির শরীরে জ্বরের উপসর্গ দেখা গেছে।

আর রিও ডি জেনিরোতে ইবোলার উপসর্গ পাওয়া গেছে বেলজিয়ামের এক নাগরিকের শরীরে। তিনি এসেছেন উগান্ডা থেকে। দুই জনকেই পর্যবেক্ষণে রেখেছে ব্রাজিলের স্বাস্থ্য দপ্তর।

আরও পড়ুন:

আগামী সপ্তাহে তাদের স্বাস্থ্যপরীক্ষার চূড়ান্ত ফল পাওয়া যাবে। ভাইরাস ধরা পড়লে এটাই হবে আফ্রিকার বাইরে ইবোলার নতুন সংক্রমণের প্রথম ঘটনা।

কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া ইবোলাতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, প্রাণ গেছে ২৪৬ জনের।

এফএস