যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাকিব (২৭), পিতা ইসমাইল এবং মেহেদী হাসান (২৫), পিতা কামরুজ্জামান। তারা উভয়েই মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন:

পুলিশ জানায়, রাকিব ও মেহেদী একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!