চ্যাম্পিয়নস লিগ জয়ের পর মাত্রাতিরিক্ত উদযাপনে ফ্রান্সে সহিংসতা, গ্রেপ্তার ৪১৬

ভক্তদের মাত্রাতিরিক্ত উদযাপন
ভক্তদের মাত্রাতিরিক্ত উদযাপন |
0

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের পর সমর্থকদের মাত্রাতিরিক্ত উদযাপনে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ৪১৬ পাগল সমর্থককে আটক করে ফ্রান্স পুলিশ।

এর আগে ফাইনাল শেষে উদযাপন করেতে আইফেল টাওয়ারের সামনে আতশবাজি জালিয়ে আনন্দে মাতেন পিএসজি সমর্থকরা। আর্ক দে ট্রিওম্ফের কাছে কয়েকশো ভক্ত আতশবাজি জ্বালানোর পাশাপাশি গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন মিছিল করে।

এছাড়া শ্যাম্প-এলিসিসে ২০ হাজারের মতো মানুষ জড়ো হলে ভিড় নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার গ্যাস নিক্ষেপ এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন:

রয়টার্সের তথ্যমতে পিএসজির পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের চারপাশেও উত্তেজনা ও ছোটখাটো সংঘর্ষ ঘটে। যেখানে ৪০ হাজার এরও বেশি মানুষ জায়ান্ট স্ক্রিনে ক্লাবটির টানা দ্বিতীয় শিরোপা জয় উপভোগ করে। এর ফলে ফ্রান্সের রাজধানীতে ২২ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

গত বছর প্রথমবার পিএসজি চ্যাম্পিয়নস লিগ জেতার পর পুলিশ এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন মারা যায়। এবং প্রায় ২০০ জন আহত হয়।

এফএস