নিহতরা হলেন— নওগাঁ জেলার খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। তিনজনই একে অপরের বন্ধু ছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বারোমাইল এলাকায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ উদ্ধারের কাজ চলছে।’
পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে পরে এই দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশ্বস্ত করেন।





