ইঞ্জিন পরীক্ষার সময় জেফ বেজোসের রকেট বিস্ফোরণ

রকেট বিস্ফোণ
রকেট বিস্ফোণ | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইঞ্জিন পরীক্ষার সময় বিস্ফোরিত হলো ব্লু অরিজিন কোম্পানির ‘নিউ গ্লেন’ নামে একটি রকেট। এতে মহাকাশ প্রযুক্তিতে বড় ধাক্কা খেলো জেফ বেজোসের প্রতিষ্ঠানটি। এই ঘটনায় কেউ হতাহত না হলেও, ক্ষতিগ্রস্ত হয়েছে লঞ্চপ্যাড এবং অনিশ্চয়তায় পড়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত। লঞ্চপ্যাডে চলছিল রকেটের ইঞ্জিন পরীক্ষার কাজ। হঠাৎ বিকট বিস্ফোরণে আগুনের গোলায় পরিণত হয় পুরো রকেট। দূর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, মুহূর্তেই লাল আলোয় ঢেকে যায় পুরো এলাকা।

রকেটটি বিশ্বের অন্যতম ধনীদের তালিকায় শীর্ষে থাকা জেফ বেজসের স্পেস টেকনোলজি কোম্পানি ব্লু অরিজিনের। পরীক্ষার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিস্ফোরণ হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সব কর্মী নিরাপদে আছেন বলে জানায় তারা।

আরও পড়ুন:

প্রায় ১০০ মিটার দীর্ঘ এই রকেটটি তৈরি করা হয়েছিল ভারী স্যাটেলাইট ও চন্দ্র মিশনের জন্য। আগামীতে অ্যামাজনের স্যাটেলাইট উৎক্ষেপণের কথাও ছিল এই রকেট দিয়ে।

বিশ্লেষকরা বলছেন, এই বিস্ফোরণ ব্লু অরিজিনের মহাকাশ কর্মসূচিতে সংকট তৈরি করতে পারে।

এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে ব্লু অরিজিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। মহাকাশ খাতে স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে দীর্ঘদিন ধরেই কাজ করছে ব্লু অরিজিন। তবে সাম্প্রতিক এই বিস্ফোরণ প্রতিষ্ঠানটির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিল।

এফএস