তিনি ১৯৮৬–১৯৮৮, ১৯৯১–১৯৯৬ এবং ১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ এর ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে প্রধান আসামি করে মোট ২৮ জনের নামে মামলা দায়ের করেন এক ব্যবসায়ী। সেই মামলায় গ্রেপ্তার হন তিনি।
এছাড়াও ২০১৬ সালে ইউনিয়ন নির্বাচনে ভোটকেন্দ্র দখল, মারপিট ও কর্তব্যরত পুলিশ সদস্যদের রাইফেল কেড়ে নিয়ে নিরীহ জনসাধারণের উপর গুলি চালিয়ে শিক্ষার্থী মাহাবুব আলম পল্টু কে হত্যার ঘটনায় ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর সাবেক এ এমপিকে প্রধান আসামি করে মোট ৩৮ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে মামলা দায়ের করা হয়। সে মামলায় দবিরুল ইসলাম জেলহাজতে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের সূত্রে জানা গেছে, আগামীকাল (শনিবার, ৩০ মে) দুপুর ৩টায় শহীদ আকবর আলী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।





